জনাব মিজান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর ।
উত্তর: জনাব মিজান স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।কোন একটি স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকেই স্থানগত উপযোগ বলে। একটি পণ্য কোন নির্দিষ্ট স্থানে উৎপাদন হয় কিন্তু এর চাহিদা থাকে এক বা একাধিক দেশের বিভিন্ন অঞ্চলে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ক্রেতাদের নিকট পণ্য পৌঁছানোর মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয় । যেমন- সিলেটের চা, বাংলাদেশের সকল জেলায় সরবরাহ করে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। স্থানগত উপযোগ সৃষ্টিতে পরিবহন ব্যাপক ভূমিকা পালন করে থাকে। জনাব মিজান নিজ খামারে উৎপাদিত হাঁস মুরগির ডিম এলাকার বাজার সমূহে সরবরাহ করেন। এ থেকেই খুব সহজেই বোঝা যাচ্ছে যে,জনাব মিজান স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন। কারণ উৎপাদিত স্থান হতে পণ্য ভোক্তার স্থানে বা এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব মিজান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর