জনাব রাতুলের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
উত্তর: জনাব রাতুলের সমস্যা সমাধানে আমার সুপারিশ নিচে তুলে ধরলামঃজনাব রাতুল একজন কৃষক। তিনি জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। তিনি নিজেই জমি কর্ষণ করেন,পরিচর্যা করেন এবং উৎপাদিত ফসল সংগ্রহ করেন। এক্ষেত্রে তাকে উৎপাদিত ফসলের একটি বড় অংশ বর্গা বাবদ পরিশোধ করতে হয়।ফলে তিনি প্রত্যাশা অনুযায়ী তিনি ফসল ঘরে তুলতে পারেন না।এমতবস্থায় তিনি সমস্যা সমাধানের পথ খুঁজছেন। আমি মনে করি জনাব রাতুল তার সমস্যা সমাধানে কিছু কাজ করতে পারেন। ১. কম সুদে কৃষিভিত্তিক ঋণ নিয়ে নিজ নামে জমি ক্রয় করতে পারেন।সেক্ষেত্রে তার উৎপাদিত ফসল অন্য কাওকে দিতে হবে না২. সরকারের বিভিন্ন কৃষি প্রণোদনা (বীজ,সার,কীটনাশক, কৃষি যন্ত্রপাতি) গ্রহণ করতে পারেন।এতে করে তার চাষাবাদে খরচ কমবে।৩. সরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ নিতে পারেন। তাহলে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে ফসল উৎপাদন করতে পারবেন৪. কৃষি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজে অভিজ্ঞ করে তোলার মাধ্যমে তিনি আরো অধিক ফসল উৎপাদন করতে পারেন।যা তার মুনাফা বৃদ্ধি করবে।উপরিউক্ত কাজগুলোর মাধ্যমে জনাব রাতুল তার সমস্যার সমাধান করতে পারেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব রাতুলের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর