জনাব প্রাণ তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের বিন্যাস উল্লেখ করেন?
উত্তর: জনাব প্রাণ তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফিক্সড লে আউট অনুসরণ করেন। যে লে আউটের ক্ষেত্রে দ্রব্য স্থির থাকে,কর্মী এবং যন্ত্রপাতি স্থানান্তরিত করে দ্রব্যের নিকটবর্তী বা কাছাকাছি নিয়ে যাওয়া হয় তাকে ফিক্সড লে আউট বলে।যেসব দ্রব্যাদি স্থানান্তর করা কঠিন, ভারী এবং অত্যান্ত মূল্যবান সেসব দ্রব্যের ক্ষেত্রে ফিক্সড লে আউট প্রযোজ্য। যেমনঃ ভবন, স্থায়ী ওয়্যারিং,বৈদ্যুতিক সংযোগ এবং নৌযান ইত্যাদির ক্ষেত্রে ফিক্সড লে আউট প্রযোজ্য। জনাব প্রাণ 'প্রাণ বিল্ডার্সের' মালিক। সম্প্রতি 'প্রাণ বিল্ডার্সের' ঢাকার মতিঝিলে একটি বহুতল কর্পোরেট অফিস ভবনের কাজ পান। কাজের সুবিধার্থে তিনি প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক, রড,পাথর,সিমেন্ট, ইট,বালু ও যন্ত্রপাতি প্রকল্প এলাকায় মজুত করেন।যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পাদনে সক্ষম হন।এ থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে,জনাব প্রাণ তার প্রতিষ্ঠানের জন্য ফিক্সড লে আউট অনুসরণ করেন। কারণ ফিক্সড লে আউটের জন্যই নির্মাণ সামগ্রী,শ্রমিক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মাণ স্থানের কাছাকাছি নিয়ে যেতে হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব প্রাণ তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের বিন্যাস উল্লেখ করেন?
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর