উদ্দীপকে উল্লিখিত শফিক সাহেবের গৃহীত পদক্ষেপ কতটুকু কার্যকর বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের শফিক সাহেবের গৃহীত পদক্ষেপ পুরোপুরি কার্যকর বলে আমি মনে করি।এ বিষয়ে নিচে তুলে ধরা হলোঃজনাব শফিক সাহেব প্রথমে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করেন। পণ্যের মান নিম্ন হওয়ায় তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জনে ব্যর্থ হন।পরবর্তীতে পণ্য উৎপাদনের ক্ষেত্রে শফিক সাহেব প্রথমেই মান ঠিক করে এবং সে মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন।এতে তার উৎপাদিত ফ্যান বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে পূর্ব শর্ত হলো এর গুণগত মান। কোনো পণ্যের যদি গুণগত মান বজায় না থাকে তাহলে এর বিক্রি কম হওয়াটাই স্বাভাবিক। আর কোনো পণ্য যদি বিক্রি হয়ও তারপরও সেই পণ্য বাজারে বেশিদিন টিকবে না তার মান নিম্ন হওয়ায় এবং দখলকৃত বাজারও হারাবে।তাই শফিক সাহেবের মান নিয়ন্ত্রণের গৃহীত পদক্ষেপটি পুরোপুরি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শফিক সাহেবের গৃহীত পদক্ষেপ কতটুকু কার্যকর বলে তুম…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর