উদ্দীপকে উল্লিখিত গার্মেন্টস ফ্যাক্টরির বিন্যাসের ক্ষেত্রে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফ্যাক্টরি বিন্যাসের ক্ষেত্রে অফিস লে আউট অনুসরণ করে। কর্ম সহায়ক ও সুষ্ঠু পরিবেশ গঠনের জন্য অফিসে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ইউনিট,জনশক্তি ও কার্যাবলি সাজিয়ে নেয়ার প্রক্রিয়াই হলো অফিস লে আউট। যে অফিসে সুষ্ঠু লে আউট রয়েছে সেখানে কর্মীদের মধ্যে সু-সম্পর্ক ও দ্রুত গতিতে কাজ করার প্রবণতা লক্ষণীয়। বিজ্ঞানসম্মত লে আউটের জন্য দুটি বিষয় বিবেচ্যঃ ১.নৈকট্য ২.গোপনীয়তা। অফিস লে-আউট সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে গঠিত হলেঃ১.অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়২.অফিসের সম্পূর্ণ জায়গার কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। ৩.কর্মীদের পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়তা বৃদ্ধি পায়। ৪.কর্ম পরিবেশ দক্ষ হয়ে ওঠে।মি. বারী ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠান করেন।এক্ষেত্রে তিনি উপকরণাদির কার্য বা বৈশিষ্ট্য অনুযায়ী সেগুলোকে সজ্জিত করেন।পাশাপাশি তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন কর্মীদের আগমন প্রস্থানের জন্য পর্যাপ্ত সিঁড়ি ও বিকল্প জায়গা,পর্যাপ্ত আলো বাতাস,সেই সাথে তিনি বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক নির্দিষ্ট জায়গাগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করেন।এমন কার্যক্রম অবশ্যই অফিস লে আউটের আওতায় পড়ে।কারণ অফিস লে-আউটের জন্য মূলত এমন কার্যক্রমই করা হয়ে থাকে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গার্মেন্টস ফ্যাক্টরির বিন্যাসের ক্ষেত্রে কোন ধরনে…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর