জনাব শফিক সাহেবের কারখানাটি প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যয় করে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শফিক সাহেবের কারখানাটি মূল্যয়ন ব্যয় করেন। নির্ধারিত মানের সাথে তুলনার জন্য বা পণ্য মূল্যয়নের জন্য যে ব্যয় হয় তাকে মূল্যয়ন ব্যয় বলে।মূল্যয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত হলোঃ পরিদর্শন ব্যয়,পরীক্ষা ব্যয় এবং পরিসংখ্যানিক ব্যয়।উদ্দীপকের জনাব শফিক দেশে অধিকাংশ গরমকাল থাকার কথা মাথায় রেখে নিজস্ব কারখানায় ইলেকট্রিক ফ্যান উৎপাদন করে দেশব্যপী বিক্রির ব্যবস্থা করেন।প্রথমদিকে তিনি পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করেন। পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক তথ্য উপাত্তের প্রয়োজন হয়।অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করে সে অনুযায়ী পণ্য উৎপাদন করতে হয়।আর পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ মূল্যয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব শফিক সাহেবের কারখানাটি মূল্যয়ন ব্যয় করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব শফিক সাহেবের কারখানাটি প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যয় করে? ব…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর