উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি মান ব্যবস্থাপনার কোন ধারণাকে প্রাধান্য দিয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি মান ব্যবস্থাপনার নকশার ধারণাকে প্রাধান্য দিয়েছে।মান ব্যবস্থাপনা সম্পর্কে এক কথায় বলা যায়, ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা বলে।পণ্য উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই পণ্যের মান বজায় রেখে পণ্য উৎপাদন করতে হবে।মান ব্যবস্থাপনা ঠিক না থাকলে পণ্যের প্রতি ক্রেতাদের একটি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। উদ্দীপকের জনাব বাদল একজন চিপস উৎপাদনকারী।তিনি আলু দিয়ে চিপস উৎপাদন করে থাকেন।চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন করে।চিপসের প্রধান ক্রেতা হচ্ছে শিশুরা। তাই এক্ষেত্রে পণ্যের মান ব্যবস্থাপনার ক্ষেত্রে নকশার ধারণা প্রাধান্য পেয়েছে।পণ্যের নকশার কারণে কোনো পণ্য ক্রেতার নিকট অধিক গ্রহণীয় বা বর্জনীয় হতে পারে। পণ্যের নকশা /ডিজাইন আকর্ষণীয় বা আধুনিক হলে ক্রেতা পণ্য অধিক মূল্য দিয়ে ক্রয় করতেও আগ্রহী থাকে।উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহুতু চিপস উৎপাদন করে তাই তারা প্যাকেজিংয়ের নান্দনিকতা এবং উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেছেন এতে করে চিপসের প্যাকেটটি বাহির থেকে দেখতে অনেক সুন্দর দেখাবে এবং ভিতরে চিপসটি থাকবে মচমচে এবং সুরক্ষিত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি মান ব্যবস্থাপনার কোন ধারণাকে প্রাধান…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর