উদ্দীপকে 'হক ফ্যাশন' শ্রম দক্ষতা বাড়াতে যে উপাদানটিকে প্রাধান্য দিয়েছেন তা কি যথেষ্ট? বিশ্লেষণ করো।
উত্তর: 'হক ফ্যাশন' শ্রম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ উপাদানটিকে প্রাধান্য দিয়েছেন, যা কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য যথেষ্ট।প্রশিক্ষণ কর্মীদের শ্রমের দক্ষতা বৃদ্ধি করে। এতে শ্রমিকরা দক্ষ হয় এবং প্রতিষ্ঠানে শ্রমের সদ্ব্যবহার নিশ্চিত হয়। প্রশিক্ষণের ফলে কর্মীরা নির্দিষ্ট কাজে পারদর্শী হয়ে ওঠে। যা স্বাভাবিক ভাবে উৎপাদন ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।জনাব জামিল 'জেক্স ফ্যাশন' পরিবর্তন করে 'হক ফ্যাশন' এ যোগদান করেছেন। প্রতিষ্ঠানটি বিদেশে পণ্য রপ্তানি করে বেশ সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি কর্মীদের দক্ষতার ব্যাপারে অত্যন্ত সচেতন। কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'হক ফ্যাশন' বিভিন্ন সময় হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়ে থাকে।শ্রমের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। একজন অদক্ষ শ্রমিকের কাজের মান ভালো হয় না। দক্ষ শ্রমিক তার দক্ষতা কাজে লাগিয়ে উৎপাদনে অধিক ভূমিকা রাখতে পারে। 'হক ফ্যাশন' হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করায় কর্মীরা ভাল পণ্য উৎপাদন করতে পারছে। ধীরে ধীরে তাদের পণ্য মান উন্নত হচ্ছে। তারা উন্নত মানের পণ্য বিদেশে রপ্তানি করতে পারছে। তাই বলা যায়, শ্রমের দক্ষতা বৃদ্ধিতে 'হক ফ্যাশন' কর্তৃক প্রশিক্ষণ উপাদনটিকে গুরুত্ব দেয়া যুক্তিযুক্ত হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'হক ফ্যাশন' শ্রম দক্ষতা বাড়াতে যে উপাদানটিকে প্রাধান্য দিয়…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর