উদ্দীপকে উল্লিখিত এন্টারপ্রাইজটি দেশের কলমের চাহিদা পূরণে ভূমিকা রাখে'- ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মোরশেদ এর কলমের কারখানাটি দেশের শিক্ষা উপকরণের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে পণ্য বা সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যায়। উৎপাদন ব্যবস্থা ভোক্তাদের পণ্য ভোগের সুযোগ প্রদান করে জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখছে। জনাব মোরশেদ একটি কলম কারখানা স্থাপন করেছেন। তার কারখানায় ৭০ জন কর্মী কাজ করে। বিভিন্ন সময় তার পণ্য উৎপাদন মাত্রায় ভিন্নতা লক্ষ করা যায়। তবে তার জন্য প্রতিদিন ১,১০০টি কলম উৎপাদন করাই সবচেয়ে বেশি লাভজনক। জনাব মোরশেদের কলম কারখানাটি একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। দেশের কলমের চাহিদা পূরণে তার প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে। বাংলাদেশে দিন দিন শিক্ষার হার বাড়ছে। পূর্বের তুলনায় অধিক সংখ্যক মানুষ পড়াশোনা করছে। পড়াশোনা করার জন্য অপরিহার্য একটি উপাদন হলো কলম। তাই বাংলাদেশে কলমের চাহিদা অনেক। জনাব মোরশেদের কারখানাটি এ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত এন্টারপ্রাইজটি দেশের কলমের চাহিদা পূরণে ভূমিকা রা…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর