উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রথম পর্যায়ে কিসের ভিত্তিতে তাদের উৎপাদন ক্ষমতা পরিমাপ করে? ব্যাখ্যা করো।
উত্তর: `শিমূল ম্যানুফ্যাকচারিং' প্রতিষ্ঠানটি ২০১৫ সালের প্রথম পর্যায়ে প্রকৃত উৎপাদন ক্ষমতার ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করে। স্বভাবিকভাবে একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা পাওয়া যায় সেটিই প্রকৃত উৎপাদন ক্ষমতা। যন্ত্রপাতির গায়ে যে পরিমাণ উৎপাদন ক্ষমতা উল্লেখ থাকে নানা কারণে উৎপাদন কমে যায়। যা বিদ্যমান থাকে সেটিই প্রকৃত উৎপাদন ক্ষমতা। শিমুল ম্যানুফ্যাকচারিং একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান প্রতিদিন সর্বোচ্চ ৬০,০০০ একক পণ্য উৎপাদন করতে সক্ষম। ২০১৫ সালে তারা মেশিন ভালো রাখার জন্য ৪০,০০০ একক পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি মেশিন বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেক সময় সর্বোচ্চ উৎপাদন করতে পারে না। সব প্রতিকূলতা কাটিয়ে যে পরিমাণ উৎপাদন করে সেটিই প্রকৃত উৎপাদন ক্ষমতা। শিমুল ম্যানুফ্যাকচারিং-এর ক্ষেত্রেও প্রাথমিক দিকে তাই ঘটেছে। তাই বলা যায়, শিমুল ম্যানুফ্যাকচারিং ৪০,০০০ একক পণ্য উৎপাদন করেছে যা তার প্রকৃত উৎপাদন ক্ষমতা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রথম পর্যায়ে কিসের ভিত্তি…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর