উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যয় নিম্নমানের পণ্য উৎপাদনজনিত কোন খরচের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: জিটা লি.-এর ব্যয় নিম্নমানের পণ্য উৎপাদনজনিত 'প্রতিরোধমূলক খরচের ' অন্তর্ভুক্ত। পণ্য নিম্নমান হওয়ার পূর্বে বা নিম্নমান প্রতিরোধ করার জন্য যে ব্যয় সংঘটিত হয় তাকে প্রতিরোধমূলক ব্যয় বলে। প্রশিক্ষণ ব্যয়, পুনঃডিজাইন ব্যয়, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয় ইত্যাদি প্রতিরোধমূলক ব্যয়ের উদাহরণ। জিটা লিঃ একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। কর্মীদের কারিগরি জ্ঞান উন্নত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। পণ্যের মান যেন খারাপ না হয় সেজন্যই তারা প্রশিক্ষণ প্রদান করে। নিম্নমান প্রতিরোধ করে উন্নত মানের পণ্য উৎপাদন করাই কর্মীদের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তাই বলা যায়, জিটা লিঃ প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ব্যয় প্রতিরোধমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যয় নিম্নমানের পণ্য উৎপাদনজনিত কোন খরচের অন…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর