জনাব করিমের ব্যবসায়টি শিল্প এলাকায় অবস্থিত। ঐ এলাকায় কাঁচামালের সহজলভ্যতার কারণে তিনি ব্যবসায়ে সফল হয়েছেন।
শিল্প এলাকায় শিল্প কারখানা বা বিশেষ ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। সেখানে সরকার কর্তৃক শিল্প স্থাপন ও বিকাশের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয়। তাই ব্যবসায় প্রতিষ্ঠান শিল্প এলাকায় এবং কাঁচামাল সহজলভ্য এমন স্থানে স্থাপন করা উচিত।
জনাব করিম রাজশাহীর বিসিক এলাকায় একটি জুস ফ্যাক্টরি স্থাপন করেছেন। স্থানীয় কৃষকদের নিকট হতে সরাসরি আম সংগ্রহ করে তিনি তা প্রক্রিয়াজাত করেন। এতে তার উৎপাদন খরচ কম হয়। এই উৎপাদিত জুস বাজারজাত করে তিনি সফলতা অর্জন করেছেন।
বিসিক একটি শিল্প এলাকা। সেখানে অবকাঠামোগত সুবিধা ও সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাওয়া যায়। তাছাড়া, সরকারের ইতিবাচক দৃষ্টি থাকে বিসিক এলাকার প্রতি। তাই জনাব করিম সেখানে সহজে শিল্প পরিচালনা করতে পেরেছেন। তাছাড়া, জুস উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল আম রাজশাহীতে ভালো জন্মে এবং সহজলভ্য। এতে জনাব করিমকে কাঁচামাল নিয়ে দুঃশ্চিন্তা করতে হয়নি। তাই বলা যায়, শিল্প এলাকায় ব্যবসায় স্থাপন এবং কাঁচামালের সহজলভ্যতার কারণে জনাব করিম সফল হয়েছেন।