উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের যে স্তরে আছে তার কার্যকারিতা মূল্যায়ন করো।
উত্তর: 'স্টার ইলেকট্রনিক্স' প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন স্তরে রয়েছে, যার কার্যকারিতা খুবই ইতিবাচক। নতুন ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদন করা যাবে কি না, তা জানার জন্য পরীক্ষামূলক উৎপাদন করা হয়। উৎপাদিত পণ্য প্রতিষ্ঠান ও ক্রেতা উভয়ের জন্য লাভজনক হবে কি না, তা পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে জানা যায়। 'স্টার ইলেকট্রনিক' একটি রেফ্রিজারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 'টুইন কুলিং' সম্পন্ন ফ্রিজ বাজারে ছেড়েছে। এতে ফ্রিজের দুই অংশই ডিপ ফ্রিজার হিসেবে ব্যবহার করা যাবে। বর্তমানে ফ্রিজটি তারা স্বল্প পরিসরে উৎপাদন করছে। গ্রহণযোগ্যতার ভিত্তিতে তারা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের কথা ভাবছে। 'স্টার ইলেকট্রনিক' স্যাম্পল হিসেবে প্রথম বাজারে কিছু ফ্রিজ এনেছে। প্রতিষ্ঠানটি দেখছে বাজারে ফ্রিজটির চাহিদা ও গ্রহণযোগ্যতা কেমন। যদি ইতিবাচক সাড়া পায়, তাহলে বাণিজ্যিকভাবে উৎপাদন করবে। আর যদি নেতিবাচক সাড়া পায়, তবে উৎপাদন করবে না। অর্থাৎ, প্রতিষ্ঠানটি যে ফলাফল আশা করছে, তা পরীক্ষার মাধ্যমে পাওয়া সম্ভব। প্রথমেই যদি অধিক উৎপাদন করতো এবং বিক্রয় না হতো তবে প্রতিষ্ঠানটির ক্ষতি হতো। তাই বলা যায়, পরীক্ষামূলক পণ্য উৎপাদন 'স্টার ইলেকট্রনিক্স'-এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের যে স্তরে আছে তার কার্যকারিতা মূ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর