উদ্দীপকের গ্রাহকের অভিযোগ নিরসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপটি উৎপাদন ব্যবস্থাপনার যে কাজের সাথে মিল আছে তা কি যথেষ্ট? বিশ্লেষণ করো।
উত্তর: গ্রাহকদের অভিযোগ নিরসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপটি উৎপাদন ব্যবস্থাপনার মান নিয়ন্ত্রণ কার্যাবলির সাথে মিল রয়েছে, যা যথেষ্ট। পূর্বনির্ধারিত মানের সাথে উৎপাদিত পণ্যের অর্জিত মানের তুলনা করা এবং ত্রুটি বিচ্যুতি থাকলে নিরসন করা হয় মান নিয়ন্ত্রণের মাধ্যমে। মান নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হলো পণ্যের যথাযথ গুণাগুণ বাজয় রেখে উৎপাদন পরিচালনা করা। জনাব হাসান 'স্পার্ক' নামক একটি কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। হঠাৎ তার প্রতিষ্ঠানের কয়েল বিক্রয় কমে যায়। অনুসন্ধানে দেখা যায়, গ্রাহকরা অভিযোগ করছে পণ্যটি আগের মতো কার্যকর নয়। তাই তিনি কয়েল উৎপাদনে ত্রুটি-বিচ্যুতি নির্ণয়পূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। কয়েল আগের মতো কার্যকর না হওয়ায় মশা দূর হচ্ছে না। অর্থাৎ, কয়েলের মান খারাপ হচ্ছে। এক্ষেত্রে জনাব হাসান নির্ধারিত মানের সাথে অর্জিত মানের তুলনা করেছেন। এতে ত্রুটি বের হয়েছে। তিনি ত্রুটির কারণ নির্ণয় এবং সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ভবিষ্যতে যেন এমন না হয় সেদিকে দৃষ্টি রাখছেন। ফলে পরবর্তীতে আর কয়েলের মানে ত্রুটি দেখা দেবে না এবং ক্রেতারা ক্রয় করবে। তাই বলা যায়, জনাব হাসানের মান নিয়ন্ত্রণের কাজটি যথার্থ হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের গ্রাহকের অভিযোগ নিরসনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপটি উৎপাদন ব্…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর