উদ্দীপকে উল্লিখিত 'নোঙর' শপে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? আলোচনা করো।
উত্তর: 'নোঙর' শপে 'পণ্য বিন্যাস' বা 'প্রোডাক্ট লে-আউট' পরিলক্ষিত হয়। পণ্য বিন্যাস ব্যবস্থায় ধরন অনুযায়ী সমজাতীয় পণ্য বিভিন্ন বিভাগে সাজিয়ে রাখা হয়। এক্ষেত্রে কাজের ধারা অনুযায়ী বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি, উৎপাদনের উপকরণ ইত্যাদি সুসজ্জিত করে রাখা হয়। জনাব আরিফ এবং তার কয়েকজন বন্ধু ঢাকার পান্থপথে 'নোঙর' নামে একটি বিপণি প্রতিষ্ঠা করেন। এই শপে পণ্যসমূহকে পৃথক পৃথক বিভাগে সাজিয়ে রাখা হয়। নির্দিষ্ট বিভাগ হতে ক্রেতারা চাহিদামাফিক পণ্য ক্রয় করে। 'নোঙর' শপটিতে পণ্যের ওপর গুরুত্ব দিয়ে বিন্যাস করা হয়েছে। পণ্য প্রাপ্তিতে ক্রেতার সুবিধার বিষয়টি বিবেচনা করে শপের পণ্যগুলোকে পৃথক পৃথক বিভাগে ভাগ করা হয়েছে, যা পণ্য বিন্যাসের বৈশিষ্ট্য। তাই বলা যায়, 'নোঙর' শপে পণ্য বিন্যাস ব্যবহার করা হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'নোঙর' শপে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? আলোচনা…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর