উদ্দীপকে নতুন স্থানের বিন্যাসটি উল্লেখপূর্বক তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: নতুন স্থানের বিন্যাসটি হলো গুদাম বিন্যাস, যা পণ্য সাজিয়ে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুদাম বিন্যাস ব্যবস্থায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে পণ্যসামগ্রী মানসম্মত ও কার্যকরভাবে সাজিয়ে সংরক্ষণ করে রাখা হয়। পণ্য গুদামে সাজিয়ে রাখা এবং গুদাম হতে পণ্য দোকানে নিয়ে যেতে কর্মী ও যানবাহনের ব্যবস্থা থাকে। জনাব আরিফ ও তার বন্ধুদের পরিচালিত 'নোঙর' বিপণিটিতে 'পণ্য বিন্যাস' ব্যবস্থা অনুসরণ করা হয়। সুন্দর, মনোরম ও সুসজ্জিত দোকানটি ক্রেতাদের আকৃষ্ট করে। কিন্তু ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় শপটিতে চলাচলের অসুবিধা হয়। তাই আরিফ নতুন একটি স্থানে পণ্য দ্রব্যকে মানসম্মত ও কার্যকরভাবে সাজিয়ে রাখার চিন্তা করছেন। গুদাম বিন্যাস ব্যবস্থায় পণ্য মানসম্মত ও কার্যকরভাবে সাজিয়ে রাখা হয়। যেহেতু 'নোঙর' প্রতিষ্ঠানটিতে স্থান সংকট, তাই এক্ষেত্রে গুদাম বিন্যাস খুবই প্রয়োজন। এধরনের বিন্যাস ব্যবস্থায় একসাথে অনেক পণ্য গুদামে সংরক্ষণ করা যাবে। অল্প জায়গায় অধিক পণ্য সংরক্ষণ করা যাবে এবং এতে পণ্যমানও অটুট থাকবে। 'নোঙর' প্রতিষ্ঠানটি প্রয়োজনের সময় গুদাম হতে পণ্য নিয়ে দোকানে বিক্রয় করতে পারবে। তাই বলা যায়, 'নোঙর 'প্রতিষ্ঠানটির ক্ষেত্রে গুদাম বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নতুন স্থানের বিন্যাসটি উল্লেখপূর্বক তার প্রয়োজনীয়তা বিশ্লে…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর