মালিকানার ভিত্তিতে উদ্দীপকের সংগঠনটির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: মালিকানার ভিত্তিতে জনাব জাভেদ ও তার বন্ধুদের প্রতিষ্ঠানটি হলো অংশীদারি সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে অংশীদারি সংগঠন গড়ে তোলে। এ সংগঠনের মূল ভিত্তি হলো চুক্তি। এক্ষেত্রে যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং মুনাফা বণ্টন চুক্তি অনুযায়ী হয়ে থাকে। জনাব জাভেদ এবং তার তিনজন বন্ধু একত্রিত হয়ে একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করেন। তারা একটি চুক্তিপত্র তৈরি করেছেন যার আলোকে ব্যবসায়ের যাবতীয় কাজ পরিচালিত হবে। চুক্তিই তাদের ব্যবসায়ের মূল ভিত্তি, যা ছাড়া তাদের প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে না। আবার তারা মোট সদস্য চার জন, যা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জাভেদ ও তার বন্ধুদের সংগঠনটি হলো একটি অংশীদারি সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মালিকানার ভিত্তিতে উদ্দীপকের সংগঠনটির ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর