উদ্দীপকের জনাব জাভেদ ভোক্তাদের প্রত্যাশা পূরণে যে পদক্ষেপ নিয়েছেন তার যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: জনাব জাভেদ ভোক্তাদের প্রত্যাশা পূরণে শ্রম বিভাগ বা শ্রম বিভাজনের সিদ্ধান্ত নিয়েছেন, যা খুবই যথার্থ হয়েছে। একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে কাজ বণ্টন করে দেয়াই হল শ্রম বিভাগ। এক্ষেত্রে শ্রমিকের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্য অনুযায়ী কাজ বিভক্ত করা হয়। শ্রম বিভাগ করলে শ্রমিকদের নিকট হতে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায়। জনাব জাভেদ ও তার তিন বন্ধুর একটি রেস্টুরেন্ট আছে। সম্প্রতি ভোক্তারা রেস্টুরেন্টের খাবার নিয়ে অভিযোগ করছে। তারা বেশি মূল্য দিয়ে হলেও প্রত্যাশা মাফিক পণ্য আশা করছে। তাই ভালো মানের পণ্য উৎপাদনে জাভেদ শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দেয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন। জনাব জাভেদ শ্রম বিভাজন করলে ভোক্তা, প্রতিষ্ঠান এবং শ্রমিক সকলেই লাভবান হবে। শ্রম বিভাগের ফলে যে শ্রমিক যে কাজে দক্ষ সেই কাজ করার সুযোগ পাবে। এতে কাজের ফলাফল ভালো আসবে। ভোক্তারা উন্নতমানের খাবার খেতে পারবে। ভোক্তারা রেস্টুরেন্টে যথাযথ সেবা গ্রহণের সুযোগ পাবে। তাই বলা যায়, জনাব জাভেদের ভোক্তাদের প্রত্যাশা পূরণে শ্রমবিভাগের পদক্ষেপ গ্রহণ করা যথার্থ হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব জাভেদ ভোক্তাদের প্রত্যাশা পূরণে যে পদক্ষেপ নিয়েছেন ত…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর