উদ্দীপকে মিসেস রাশিদা পারভীনের 'বুটিক অ্যান্ড টেইলার্স'-এ কোন ধরনের উৎপাদন ক্ষমতা ব্যবহৃত হয়েছে? বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে মিসেস রাশিদা পারভীনের 'বুটিক এন্ড টেইলার্স' -এর প্রকৃত উৎপাদন ক্ষমতা ব্যবহৃত হয়েছে। একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা স্বাভাবিকভাবে পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা বলে । এ ধরনের উৎপাদন ক্ষমতা উৎপাদিত পণ্য বা সেবার ওপর নির্ভর করে। এরূপ উৎপাদন ক্ষমতার মাধ্যমে কারখানার প্রকৃত অবস্থা জানা যায় । উদ্দীপকে মিসেস রাশিদা পারভীন কুষ্টিয়ায় একটি “বুটিক এন্ড টেইলার্স' স্থাপন করেন। উক্ত টেইলার্সে তিনি বছরে ২০,০০০ একক পণ্য উৎপাদন করেন। এজন্য তিনি কারখানা ভাড়া, স্থায়ী ব্যয় এবং মজুরি বাবদ অর্থ নির্বাহ করেন। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত উৎপাদনের কাছাকাছি অবস্থান করছে। তাদের কারখানার এই উৎপাদন ক্ষমতা প্রকৃত উৎপাদন ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদন মিসেস রাশিদা পারভীনের 'বুটিক অ্যান্ড টেইলার্স' -এ প্রকৃত ক্ষমতা ব্যবহৃত হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস রাশিদা পারভীনের 'বুটিক অ্যান্ড টেইলার্স'-এ কোন ধরনের…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর