উদ্দীপকে উল্লিখিত কোন উপাদানের প্রভাবে মি. আব্দুল মঈদ তার ব্যবসায়ের সফলতা পেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. আব্দুল মঈদ ব্যবসায়ের অবস্থানের উপাদান কাঁচামালের প্রাপ্যতা ও পরিবহন ব্যবস্থার কারণে ব্যবসায়ে সফলতা পেয়েছেন। যে সকল পণ্য ইতঃপূর্বে প্রক্রিয়াজাতকরণ করা হয়নি, শুধু সম্পূর্ণ প্রথমবারের মতো উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে তাকে কাঁচামাল বলে। একস্থান হতে অন্যস্থানে পণ্যদ্রব্য আনা-নেওয়ার জন্য গৃহীত ব্যবস্থাকে পরিবহন বলে। ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের প্রাপ্যতা ও পরিবহন ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা উচিত 1 উদ্দীপকে মি. আব্দুল মঈদ সিলেটে প্রচুর আনারস উৎপাদন হওয়ায় তিনি সেখানে একটি আনারসের জুস কারখানা স্থাপন করেন। কাঁচামালের সহজপ্রাপ্যতা এবং পরিবহন সুবিধা থাকার কারণে সারাদেশে তার উৎপাদিত জুস বাজারজাত করতে সক্ষম হয়েছেন। ফলে অল্পদিনের মধ্যেই তিনি তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হন। এক্ষেত্রে তার সফলতার অন্যতম প্রধান কারণ হলো উপযুক্ত পরিবহন ব্যবস্থা এবং কাঁচামালের সহজ প্রাপ্যতা ৷
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোন উপাদানের প্রভাবে মি. আব্দুল মঈদ তার ব্যবসায়ে…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর