মি. আব্দুল মঈনের সিলেটে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি কতটুকু যৌক্তিক? ব্যবসায়ের অবস্থানের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: মি. আব্দুল মঈদের সিলেটের গ্রাম্য অবস্থানে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক। গ্রামীণ পরিবেশে ব্যবসায় ও শিল্পকারখানা স্থাপন ও পরিচালনা করাকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে। বর্তমানে গ্রামাঞ্চলে বিদ্যুৎ, গ্যাস ও উন্নত যোগাযোগ ব্যবস্থার যাবতীয় অবকাঠামো গড়ে উঠায় অনেক ব্যবসায় প্রতিষ্ঠানকেই গ্রামে গড়ে উঠতে দেখা যায় ৷ উদ্দীপকে মি. আব্দুল মঈদ সিলেটে প্রচুর আনারস উৎপাদন হওয়ায় তিনি সেখানে একটি আনারসের জুস কারখানা স্থাপন করেন। কাঁচামালের সহজপ্রাপ্যতা এবং পরিবহন সুবিধা থাকার কারণে সারাদেশে তার উৎপাদিত জুস বাজারজাত করতে সক্ষম হয়েছেন। ফলে অল্পদিনের মধ্যেই তিনি তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হন। কমমূল্যে জমি সংগ্রহের সুযোগ, স্থানীয় কাঁচামাল সংগ্রহের সুবিধা, সহজ মূল্যে শ্রমিক প্রাপ্তি, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি দিক বিবেচনা করে বর্তমানে অনেক ব্যবসায় প্রতিষ্ঠানকেই গ্রামে গড়ে উঠতে দেখা যায় । উদ্দীপকের মি. আব্দুল মঈদও তাই গ্রাম্য অবস্থানে তার কারখানাটি স্থাপন করেছেন। এতে তিনি কমমূল্যে কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। যার ফলে তার উৎপাদন ব্যয় কমে যাবে এবং তিনি ব্যবসায়ে অধিক লাভবান হতে সক্ষম হবেন। তাই মি. আব্দুল মঈদের সিলেটের গ্রাম্য অবস্থানে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. আব্দুল মঈনের সিলেটে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি কতটুকু যৌক্তি…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর