মানিক এন্টারপ্রাইজের কাম্য উৎপাদনমাত্রা কত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: মানিক এন্টারপ্রাইজের কাম্য উৎপাদনমাত্রা ৪ টাকা। কাম্য উৎপাদনমাত্রা হলো উৎপাদনের এমন একটি স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। এই উৎপাদনমাত্রায় শুধু উৎপাদন ব্যয়ই সর্বনিম্ন হয় না; বরং উৎপাদনের অন্যান্য অপকরণেরও যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। ফলে কাম্য উৎপাদনমাত্রায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি গড় উৎপাদন ব্যয় এককপ্রতি সর্বনিম্ন হয়, এতে প্রতিষ্ঠানের এককপ্রতি মুনাফা বেশি হয়ে সামগ্রিক মুনাফা বৃদ্ধি পায়। উদ্দীপকের চিত্রে দেখা যায়, মানিক এন্টারপ্রাইজের উৎপাদন যখন ৫,০০০ একক তখন প্রতিষ্ঠানের এককপ্রতি ব্যয় ১০ টাকা। আবার যখন প্রতিষ্ঠানের উৎপাদন ১০,০০০ একক তখন প্রতিষ্ঠানের এককপ্রতি ব্যয় ৬ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের উৎপাদন যখন ১৫,০০০ একক তখন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় ৪ টাকা। এক্ষেত্রে কাম উৎপাদনমাত্রার সূত্র প্রয়োগ করলে দেখা যায়, সর্বনিম্ন ব্যয় যখন ৪ টাকা তখন প্রতিষ্ঠানটি সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ ১৫,০০০ একক পণ্য উৎপাদন করে । তাই বলা যায়, মানিক এন্টারপ্রাইজের কাম্য উৎপাদনমাত্রা ৪ টাকা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মানিক এন্টারপ্রাইজের কাম্য উৎপাদনমাত্রা কত? উদ্দীপকের আলোকে ব্যাখ্য…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর