“ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়”— তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: “ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়”— উক্তিটিতে আমি একমত। কোনো ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য ব্যবস্থাপকীয় দক্ষতার প্রয়োজন রয়েছে। তবে উৎপাদনের প্রধান উপাদানগুলোর কোনো একটির অনুপস্থিতি থাকলে ব্যবস্থাপকীয় দক্ষতা কোনো কাজে আসে না। ব্যবস্থাপকীয় দক্ষতা উৎপাদনের অন্যতম একটি উপাদান সংগঠনের কাজ সম্পাদন করে। আর সংগঠনের মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণগুলোকে একত্রিত করা হয়। কিন্তু অন্যান্য উপাদানেরই যদি অভাব থাকে তবে সংগঠন অকার্যকর হয়ে পড়ে। উদ্দীপকের জনাব রাকিব ফরিদপুরে একটি পাটকল গড়ে তোলেন । উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদিত হওয়ায় অল্পদিনের মধ্যেই উক্ত প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যায়। এতে উৎপাদন বাড়ানোর প্রয়োজন দেখা দিলেও তিনি পাটকলের আয়তন বাড়াতে পারছেন না। যদিও তার ব্যবস্থাপকীয় দক্ষতা রয়েছে এবং ভূমির মূল্যও কম। উৎপাদনের অন্যতম প্রধান একটি উপাদান অর্থ বা মূলধলনেরই যদি অভাব থাকে তবে ব্যবস্থাপকীয় দক্ষতার কোনো মূল্য থাকে না। আবার পণ্য উৎপাদনের জন্য পর্যাপ্ত শ্রমিকের প্রয়োজনও রয়েছে। অর্থাৎ ব্যবসায়ে সফলতার জন্য ব্যবস্থাপকীয় দক্ষতার পাশাপাশি উৎপাদনের সকল উপাদানের উপস্থিতি অনস্বীকার্য । পরিশেষে বলা যায়, উৎপাদনের জন্য যেসকল উপাদান প্রয়োজন তা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এদের যেকোনো একটি ছাড়া উৎপাদন করা তথা ব্যবসায়ে সফলতা লাভ করা সম্ভব নয়। সুতরাং ব্যবসায়ের সফলতার জন্য শুধু ব্যবস্থাপকীয় দক্ষতাই যথেষ্ট নয় বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“ব্যবস্থাপকীয় দক্ষতাই ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়”— তু…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর