তুমি কি মনে কর, উল্লিখিত উদ্দীপক অনুযায়ী একটি বৃহদায়তন প্রতিষ্ঠান তার লক্ষ্যে সহজেই পৌঁছাতে পারে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া বিন্যাস অনুযায়ী একটি বৃহদায়তন প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাজের প্রকৃতি অনুসারে সমজাতীয় কাজগুলোকে একই বিভাগের অধীনে এনে বিভিন্ন কর্মকেন্দ্র বা বিভাগে ভাগ করে বিন্যাসের কাজ সম্পাদন করা হলে তাকে প্রক্রিয়া বিন্যাস বলে। উদ্দীপকে মিস্ আবৃতি একটি মিনি সুগার মিল স্থাপন করেন। তার এই কারখানাটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। তিনি তার কারখানার কাজ যথাসময়ে বাস্তবায়নের জন্য কারখানাকে → কাঁচামাল → কর্মক্ষেত্র ১ → কর্মক্ষেত্র ২ → কর্মক্ষেত্র ৩ → কর্মক্ষেত্র 8 → উৎপাদিত পণ্য ইত্যাদি ভাগে বিন্যস্ত করেন। এক্ষেত্রে মিস্ আবৃতি প্রক্রিয়া বিন্যাসের প্রতি গুরুত্ব দেন। প্রক্রিয়া বিন্যাসের মাধ্যমে কারখানার প্রতিটি যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। তাছাড়া এ ধরনের বিন্যাসের মাধ্যমে প্রতিষ্ঠানের শ্রম ও অন্যান্য উপকরণেরও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। কারণ এ ধরনের বিন্যাসে বিশেষজ্ঞতার নীতি অনুসরণ করা হয়। এর ফলে কর্মীদের কার্যদক্ষতা বৃদ্ধি পায় এবং কর্মীদের কাজ সহজেই তত্ত্বাবধান করা যায়, যা বৃহদায়তন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক । তাই আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া বিন্যাস অনুযায়ী একটি বৃহদায়তন প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উল্লিখিত উদ্দীপক অনুযায়ী একটি বৃহদায়তন প্রতিষ্ঠান…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর