উদ্দীপকে উল্লিখিত মিস্ আবৃত্তি কোন ধরনের বিন্যাস ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিস্ আবৃতি প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করেছেন। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাজের প্রকৃতি অনুসারে সমজাতীয় কাজগুলোকে একই বিভাগের অধীনে এনে বিভিন্ন কর্মকেন্দ্ৰ বা বিভাগে ভাগ করে বিন্যাসের কাজ সম্পাদন করা হলে তাকে প্রক্রিয়া বিন্যাস বলে। সাধারণত উৎপাদন কারখানায় এ ধরনের বিন্যাস বেশি প্রয়োগ করা হয় ৷ উদ্দীপকে মিস্ আবৃতি একটি মিনি সুগার মিল স্থাপন করেন। তার এই কারখানাটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। তিনি তার কারখানার কাজ যথাসময়ে বাস্তবায়নের জন্য কারখানাকে → কাঁচামাল → কর্মক্ষেত্র-১ → কর্মক্ষেত্র-২ → কর্মক্ষেত্র-৩ → কর্মক্ষেত্র-৪ → উৎপাদিত পণ্য ইত্যাদি ভাগে বিন্যস্ত করেন। উক্ত বিন্যস্তের কাজটি প্রক্রিয়া বিন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মিস্ আবৃতি প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মিস্ আবৃত্তি কোন ধরনের বিন্যাস ব্যবহার করেছেন? ব্…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর