কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উত্তর: কৃত্রিম উপায়ে ইলিশ চাষ রূপগত উপযোগ সৃষ্টি করছে। প্রকৃতি থেকে পাওয়া সম্পদের রূপ বা আকৃতি পরিবর্তন করে পণ্যকে ব্যবহার বা ভোগের উপযোগী করাই হলো রূপগত উপযোগ। সাধারণত, উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। উদাহরণস্বরূপ আম থেকে জুস তৈরি, মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো প্রভৃতি হলো রূপগত উপযোগের উদাহরণ। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি খাত হলো মৎস্য চাষ। বর্তমানে কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদনের চেষ্টা করা হচ্ছে অবশেষে মৎস্য বিভাগ ইলিশের নিষিক্ত রেণু সংগ্রহ করে খাঁচায় উৎপাদন শুরু করেছে। পরিচর্যার মাধ্যমে ইলিশের ছোট ছোট রেণু বড় বড় ইলিশে পরিণত হচ্ছে। অর্থাৎ, রূপের পরিবর্তন ঘটছে এবং ভোগের উপযোগী ইলিশ উৎপাদিত হচ্ছে। তাই বলা যায়, কৃত্রিম উপায়ে ইলিশ। চাষ রূপগত উপযোগ সৃষ্টি করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর