খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বাড়াতে সহায়ক হবে- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বাড়াতে সহায়ক হবে' আমি এই উক্তিটির সাথে একমত। উপযোগ হলো কোনো পণ্যের অভাব পূরণের ক্ষমতা। অর্থাৎ, মানুষের অভাব পূরণে সক্ষম এমন যে কোনো পণ্য বা সেবার উপযোগ আছে। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি মাধ্যম হলো মৎস্য চাষ। বর্তমানে কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদনের চেষ্টা চলছে। মৎস্য বিভাগ ইলিশের নিষিক্ত রেণু সংগ্রহ করে, খাঁচায় পরিচর্যা করে উৎপাদন শুরু করেছে। এসব মাছ মৌসুম ছাড়াও বাজারজাত করা সম্ভব হবে। কৃত্রিম উপায়ে উৎপাদিত ইলিশ মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। আমাদের দেশে মাছের প্রচুর চাহিদা আছে। বিশেষ করে ইলিশ মাছের চাহিদা বেশি কিন্তু উৎপাদন অনেক কম। তাই মৎস্য বিভাগ কর্তৃক উৎপাদিত ইলিশ মাছ মানুষের চাহিদা পূরণ করতে পারবে। তাই আমি মনে করি, 'খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বাড়াতে সহায়ক হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বাড়াতে সহায়ক হবে- তুমি কি একমত? তোমার উত্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর