জনাব সুমন ও তার বন্ধু সুজনের উদ্যোগ গ্রহণের বিষয়টি কতটা যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে মতামত তুলে ধর।
উত্তর: জনাব সুমন ও তার বন্ধু সুজনের উদ্যোগ গ্রহণের বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক। কোনো ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন পর্যাপ্ত পরিমাণে হলে বাজারে প্রতিষ্ঠানের অবস্থান সুদৃঢ় করার জন্য ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজন হয়। ব্যবসায় সম্প্রসারিত হলে বা ব্যবসায়ের আয়তন বৃদ্ধি পেলে উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি পায় । ফলে অধিক মুনাফা অর্জনের ক্ষমতা তৈরি হয় । উদ্দীপকে জনাব সুমন ও সুজন নামে দুই বন্ধু কুমিল্লা শহরে শতরূপা নামে একটি তৈরি পোশাকের দোকান চালু করেন। অল্প সময়ের মধ্যে তারা ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন। সম্প্রতি তারা 'রিয়া গ্রার্মেন্টস লি'I নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। অর্থাৎ তাদের ব্যবসায়টি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে বাজারে তাদের সাফল্যের অবস্থানটি ধরে রাখতে সক্ষম হবে। ব্যবসায় সম্প্রসারণ হলে উৎপাদন বৃদ্ধি পাবে। এতে বিক্রয় ও মুনাফার পরিমাণ ও বৃদ্ধি পাবে। অন্যদিকে অন্যান্য মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে। এভাবে প্রতিষ্ঠানটি সাফল্যের চূড়ায় পৌঁছাতে সক্ষম হবে। সুতরাং বলা যায়, জনাব সুমন ও তার বন্ধু সুজনের গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে তাদের ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগ গ্রহণের বিষয়টি যথার্থ ও যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব সুমন ও তার বন্ধু সুজনের উদ্যোগ গ্রহণের বিষয়টি কতটা যৌক্তিক? ত…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর