উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি অংশীদারি সংগঠন। একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় সংগঠন গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে । বাংলাদেশে বিদ্যমান ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী এ ব্যবসায়ে কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে । তবে আর্থিক ও ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে সদস্যের সর্বোচ্চ সীমা ১০ জন হয়ে থাকে । উদ্দীপকে উল্লিখিত জনাব সুমন ও তার বন্ধু সুজন কুমিল্লা শহরে শতরূপা নামে একটি তৈরি পোশাকের দোকান চালু করেন, এবং অর্জিত মুনাফা সমানভাবে ভাগ করে নেন। এখানে লক্ষণীয়, দোকানটির সদস্য সংখ্যা ২ জন যা অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা। আবার অর্জিত মুনাফা সমানভাবে ভাগ করার মধ্য দিয়ে চুক্তিবদ্ধ সম্পর্কের বিষয়টি প্রকাশ পায় যা অংশীদারি ব্যবসায়ের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। অর্থাৎ প্রতিষ্ঠানটির কার্যক্রম অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর