পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক মুসলিম জুয়েলার্সের ব্যবসায়িক সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: পণ্য ডিজাইনের ক্ষেত্রে 'মুসলিম জুয়েলার্স' উৎপাদন -ডিজাইন ব্যবহার করে। যে ডিজাইনের মূল লক্ষ্য হলো নতুন ও উন্নত কলা-কৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করা তাকে উৎপাদন ডিজাইন বলে । এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো উৎপাদনের ক্ষেত্রে এর অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের ওপর অধিক গুরুত্বারোপক করা। যেমন— কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যানুয়াল পদ্ধতির স্থলে কম্পিউটারাইজড ও আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারে। উদ্দীপকে উল্লিখিত পটুয়াখালীর 'মুসলিম জুয়েলার্স' অত্যন্ত নিপুন হাতে স্বর্ণালঙ্কার তৈরি করে ক্রেতাদের পছন্দমতো অলঙ্কার সরবরাহ করতে পারায় মুসলিম জুয়েলার্স খ্যাতি লাভের পাশাপাশি প্রচুর মুনাফা অর্জন করে থাকে। বর্তমানে তারা আধুনিক সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে আরও উন্নতমানের অলঙ্কার তৈরি করছে। অর্থাৎ 'মুসলিম জুয়েলার্স' আধুনিক সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে পণ্যের উৎপাদন ডিজাইন করছে। এর ফলে অলঙ্কার তৈরির ক্ষেত্রে অপচয় ও ব্যয় হ্রাসের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এতে সর্বনিম্ন মূল্যে ভালেমানের অলঙ্কার তৈরি করা সম্ভব হয়। ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। মূলত এসকল সুবিধা অর্জনের মাধ্যমেই প্রতিষ্ঠানটি সফলতা লাভ করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'মুসলিম জুয়েলার্স' এর পণ্যের উৎপাদন ডিজাইন ব্যবহারই প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতার কারণ বলে বিবেচিত হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক মুসলিম জুয়েলার্সের ব্যবসায়িক সফলতা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর