প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য মিস শ্রাবণীর যুক্তির সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য মিস শ্রাবণীর যুক্তির সাথে আমি একমত। ক্রেতাদের রুচি, প্রয়োজন, চাহিদা, অভাব, পছন্দ, অপছন্দ ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্ৰহকরণের মাধ্যমে ক্রেতার চাহিদা মোতাবেক পণ্য তৈরি করে সন্তুষ্টি অর্জন করাই ক্রেতাসন্তুষ্টি। যেকোনো প্রতিষ্ঠানের জন্য ক্রেতাই হলো মূল বা মুখ্য বিষয়। ক্রেতার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েই পণ্যের মান ঠিক রেখে পণ্য উৎপাদন করতে হয় । উদ্দীপকে মিস শ্রাবণী একটি তৈরি পোশাক কারখানার ডিজাইনার। তিনি সব সময় পোশাকের ডিজাইন উন্নত ও আকর্ষণীয় করার জন্য ব্যস্ত থাকেন। মানসম্মত পোশাক তৈরিতে কোনো ত্রুটি দেখা দিলে তিনি তা পুনরায় উন্নতমানে রূপান্তর করেন। তিনি মনে করেন ক্রেতাসন্তুষ্টি অর্জনে সক্ষম হলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা যাবে। কারণ ক্রেতাসন্তুষ্টি অর্জিত হলে দীর্ঘমেয়াদি বাজারে টিকে থাকা কোনো কঠিন বিষয় হবে না। যেকোনো প্রতিষ্ঠান পণ্য বা সেবা উৎপাদন করে ক্রেতাসন্তুষ্টির মাধ্যমে বিক্রয় বৃদ্ধির জন্য। আর দীর্ঘমেয়াদি বাজারে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে ক্রেতার সন্তুষ্টির বিকল্প কোনোকিছু নেই। সুতরাং বলা যায়, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য উদ্দীপকের মিস শ্রাবণী ক্রেতাসন্তুষ্টি অর্জনের যে যুক্তি দেখিয়েছেন আমি সে বিষয়ে একমত পোষণ করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য মিস শ্রাবণীর যুক্তির সাথে তু…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর