মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: মানসম্মত পণ্য এবং সেবা তৈরি, মান নিয়ন্ত্রণ এবং পণ্য উৎপাদন ব্যয় কমানোর মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর প্রক্রিয়াকে মান ব্যবস্থাপনা বলে।প্রতিযোগিতামূলক ব্যবসায় পরিবেশে টিকে থাকার জন্য মানসম্মত পণ্য উৎপাদন করা অত্যাবশ্যকীয়। মান ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য মান নিশ্চিত করায় ক্রেতা বারবার ঐ পণ্য কিনতে আগ্রহী হয় এবং বর্তমান ক্রেতারাও নতুন নতুন ক্রেতা সৃষ্টিতে ভূমিকা রাখে। অর্থাৎ এই ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষে ভোক্তা সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। তাছাড়া এই প্রক্রিয়া অনুসরণ করে প্রতিষ্ঠান পণ্য বা সেবার উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে পারে। তাই বর্তমানে কোম্পানিগুলো মান ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে থাকে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর