পণ্য রূপান্তরজনিত ব্যয় কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য রূপান্তরজনিত ব্যয় তথা পুনঃকার্য ব্যয় হলো অভ্যন্তরীণ বিচ্যুতি বা ব্যর্থতার ব্যয়। পণ্য বা সেবা উৎপাদনের সময় নষ্ট হওয়া পণ্য উদ্ধারজনিত ব্যয়ই হলো অভ্যন্তরীণ বিচ্যুতি বা ব্যর্থতার ব্যয়। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পণ্যকে পুনরায় পরিপূর্ণ পণ্যে রূপান্তর করতে যে ব্যয় সংঘটিত হয়, তাই হলো পণ্য রূপান্তরজনিত ব্যয় বা পুনঃকার্য ব্যয়। উদ্দীপকে উল্লিখিত মিস শ্রাবণী একটি তৈরি পোশাক কারখানার ডিজাইনার। পোশাকের ডিজাইন উন্নত ও আকর্ষণীয় করার জন্য তিনি সর্বদা ব্যস্ত থাকেন। মানসম্মত পোশাক তৈরিতে ত্রুটি দেখা দিলে তা পুনরায় উন্নতমানে রূপান্তর করেন। এতে বেশ কিছু অর্থ ব্যয় হয়। এখানে লক্ষণীয় ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্যকে পুনরায় পরিপূর্ণ পণ্যে রূপান্তর করতে ব্যয় হয়ে থাকে। যা পণ্য রূপান্তর জনিত ব্যয় বা পুনঃকার্য ব্যয় বলে বিবেচিত এবং এ ব্যয় অভ্যন্তরীণ বিচ্যুতি বা ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত। সুতরাং পণ্য রূপান্তরজনিত ব্যয় হলো অভ্যন্তরীণ বিচ্যুতি বা ব্যর্থতার ব্যয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য রূপান্তরজনিত ব্যয় কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর