মাত্রা বিবেচনায় বাদশা মিয়ার শিল্পটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর ।
উত্তর: মাত্রা বিবেচনায় বাদশা মিয়ার শিল্পটি একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান। উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের ভূমি ও কারখানা দালান বাদে স্থায়ী সম্পত্তির মূল্য ন্যূনপক্ষে ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা এবং অথবা শ্রমিকের সংখ্যা ২৫ থেকে ৯৯ জনের মধ্যে সীমিত হলে তাকে ক্ষুদ্র প্রতিষ্ঠান বলে । উদ্দীপকে বিদেশে চাকরি শেষে আগত অভিজ্ঞ লোক বাদশা মিয়া দশ কোটি টাকা বিনিয়োগ করে আশুলিয়ায় 'ঝিলিক ফ্যাশন' নামে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করেন। তার শিল্পে ৯০ জন শ্রমিক কাজ করে। এখানে লক্ষণীয়, উক্ত প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ ৫০ লাখ থেকে ১০ কোটি টাকার মধ্যে এবং শ্রমিক সংখ্যা ২৫ থেকে ৯৯ জনের মধ্যে রয়েছে যা ক্ষুদ্র প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। সুতরাং মাত্রা বিবেচনায় বাদশা মিয়ার তৈরি পোশাক শিল্পটি একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মাত্রা বিবেচনায় বাদশা মিয়ার শিল্পটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর