উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বিন্যাসের কোন পদ্ধতি গ্রহণ করা হয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে স্থির অবস্থান বিন্যাস পদ্ধতি গ্রহণ করা হয়েছে। যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার ও যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়, তাকে স্থির অবস্থান বিন্যাস বলে। অধিকাংশ বড় বড় প্রকল্পে স্থির অবস্থান বিন্যাস করা হয়। যে সকল পণ্য অত্যন্ত বড়, ভারী ও বহনে ঝুঁকিপূর্ণ সে সকল পণ্যের ক্ষেত্রে স্থির অবস্থান বিন্যাসটি কার্যকর। উদ্দীপকে কেরানীগঞ্জে বরিশাল শীপ বিল্ডার্স কারখানা অবস্থিত। নির্মাণ শ্রমিক-কর্মীরা জাহাজ নির্মাণ স্থানের পাশেই অস্থায়ী শেডে অবস্থান করে। অন্য পাশে নির্মাণসামগ্রী রাখার শেড। ওয়েল্ডিং মেশিন, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি কাছাকাছি অন্য একটি শেডে রাখে। অর্থাৎ জাহাজ হচ্ছে প্রতিষ্ঠানটির পণ্য। জাহাজ নির্মাণের জন্য জাহাজ তথা পণ্যের স্থানে শ্রমিক ও নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে যা স্থির অবস্থান বিন্যাসের পরিচয় বহন করে। সুতরাং উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে স্থির অবস্থান বিন্যাস গ্রহণ করা হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বিন্যাসের কোন পদ্ধতি গ্রহণ করা হয়…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর