মি. শফিকের ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে কোন উপাদানটির প্রভাব সর্বাধিক? ব্যাখ্যা কর।
উত্তর: মি. শফিকের ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে ব্যবসায়ের প্রাকৃতিক উপাদানের প্রভাব সর্বাধিক। ব্যবসায়ের অবস্থানের ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান প্রভাববিস্তার করে। বৃহদায়তন খুচরা ব্যবসায়ের জন্য শহরের কেন্দ্রস্থল মুখ্য বিবেচিত হলেও ছোট খুচরা ব্যবসায়ের জন্য সুবিধামতো যেকোনো স্থান নির্ধারিত হতে পারে। আবার কৃষি সম্পর্কিত কোনো ব্যবসায়ের জন্য গ্রামাঞ্চল বেশি সুবিধা প্রদান করে থাকে। উদ্দীপকে শহরতলীর বাসিন্দা মি. শফিক গ্রামীণ পরিবেশে সড়কপথ, নদীপথ, বাজারের সান্নিধ্যসহ, উৎপাদনের অন্যান্য উপকরণের সুযোগ- সুবিধা পেয়ে পৈতৃক ৫ বিঘা জমিতে ১০টি পুকুর খনন করে মৎস্য খামার গড়ে তোলেন। তার এই ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অনুকূল উপাদানগুলো উক্ত অবস্থানে বিদ্যমান। তাছাড়া মৎস্য খামার কৃষির আওতাভুক্ত একটি ব্যবসায়। আর কৃষির জন্য উক্ত অবস্থানটি সর্বাধিক গ্রহণযোগ্য । সুতরাং বলা যায়, মি. শফিকের ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে ব্যবসায়ের প্রাকৃতিক উপাদান সর্বাধিক প্রভাব বিস্তার করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. শফিকের ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে কোন উপাদানটির প্রভাব সর্বাধি…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর