তুমি কি মনে কর বিন্যাসের মাধ্যমে শ্রমিক-কর্মী সহজে ব্যবহার করা যায়? যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি বিন্যাসের মাধ্যমে শ্রমিক-কর্মী সহজে ব্যবহার করা যায়। কারখানা বা অফিসে কর্মরত সকল উপায়-উপাদানের কাম্য ও কার্যকর ব্যবহারের লক্ষ্যে কারখানা বা অফিসের অভ্যন্তরে অবস্থানরত সকল মেশিনপত্র, আসবাবপত্র, জনবল ইত্যাদির সঠিক অবস্থানই হলো বিন্যাস। বিন্যাস যেকোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । বিন্যাসের মাধ্যমে শ্রমিকের সহজ ব্যবহার সম্ভব হয়। উদ্দীপকে উল্লিখিত বরিশাল শীপ বিল্ডার্স কারখানার নির্মাণ শ্রমিকরা জাহাজ নির্মাণ স্থানের পাশেই অবস্থান করে। অন্য পাশে নির্মাণ সামগ্রী যেমন— ওয়েল্ডিং মেশিন, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি কাছাকাছি রাখা হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিতে স্থির অবস্থান বিন্যাস ব্যবহৃত হয়। বিদ্যুৎ সংযোগ লাইনটি খোলা সাইডে নিরাপদ স্থান দিয়ে নেওয়া হয়েছে। ডকে নির্মাণ কাজে যেকোনো মালামাল সরবরাহ করতে কোনো অসুবিধা হয় না। এ সকল বিষয় কার্যকর হয়েছে সঠিক বিন্যাসের জন্যেই। বিন্যাসের ফলে সকল উপাদানের পাশাপাশি শ্রমিকেরও সহজ চলাচল নিশ্চিত হয়। ফলে শ্রমিকেরা কাজ না করে বসে থাকে না বা কাজে ফাঁকি দেয় না। অর্থাৎ বিন্যাস ব্যবস্থা পণ্য উৎপাদনের সকল উপকরণের সাথে সাথে শ্রমিক কর্মীর সদ্ব্যবহারও নিশ্চিত করে । পরিশেষে বলা যায়, বিন্যাসের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মী সহজে ব্যবহার করা যায় বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর বিন্যাসের মাধ্যমে শ্রমিক-কর্মী সহজে ব্যবহার করা যায়…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর