'যথাযথ মান ব্যবস্থাপনাই উদ্দীপকের শু কারখানাটির সফলতার কারণ'- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: যথাযথ মান ব্যবস্থাপনাই দুলালের শু কারখানাটির সফলতার কারণ বলে আমি মনে করি। মানসম্মত পণ্য এবং সেবা তৈরি, মান নিয়ন্ত্রণ এবং পণ্য উৎপাদন ব্যয় কমানোর মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর প্রক্রিয়াকে মান ব্যবস্থাপনা বলে। মান ব্যবস্থাপনা মানসম্মত পণ্যের নিশ্চয়তা বিধান করে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। দুলালের শু কারখানায় প্রথমে ২৫০ জন শ্রমিক কাজ করতো। পরবর্তীতে তিনি আরো ২২৫ জন শ্রমিক নিয়োগ দেন। তাদের প্রশিক্ষণ দেওয়ার পর উৎপাদন বিভাগের কাজে নিযুক্ত করেন। প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকরা দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হয়। ফলে দুলালের শু ক্রেতাদের কাছে ব্যাপক সমাদৃত হয়। প্রশিক্ষণ নেওয়ার ফলে দুলালের কারখানার শ্রমিকরা মানসম্মত শু তৈরির প্রতি গুরুত্ব দিয়ে কাজ করতে পেরেছে। ফলে শ্রমিকরা সম্পদের সঠিক ব্যবহার করতে পেরেছে। তাদের উৎপাদিত পণ্যের মানের ধারাবাহিকতা বজায় রয়েছে। এসব মানসম্পন্ন পণ্য ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করেছে, যা মান ব্যবস্থাপনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই বলা যায়, যথাযথ মান ব্যবস্থাপনাই দুলালের শু কারখানাটির সফলতার মূল কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'যথাযথ মান ব্যবস্থাপনাই উদ্দীপকের শু কারখানাটির সফলতার কারণ'- তুমি …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর