উদ্দীপকে উল্লিখিত প্রিন্টিং প্রেসের উৎপাদন ক্ষমতা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত।
সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে যখন শুধু যন্ত্রের উৎপাদন ক্ষমতা আলোকে নির্ধারণ করা হয় তখন তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় যেখানে উৎপাদনের সাথে জড়িত সকল উপাদানকে বিবেচনা করা হয়, সেখানে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় শুধু যন্ত্রের উৎপাদন ক্ষমতাকে বিবেচনা করা হয়। উদ্দীপকে উল্লিখিত অধ্যাপক আব্দুস সালাম অবসরকালীন জীবন স্বাচ্ছন্দ্যে কাটানোর লক্ষ্যে একটি প্রিন্টিং প্রেস স্থাপন করেন। প্রেসে তিনি অত্যাধুনিক মেশিন স্থাপন করেন যার দ্বারা প্রতিদিন ১,৫০০টি পুস্তক ছাপাতে পারেন । অর্থাৎ পুস্তক ছাপানোর জন্য এর সাথে জড়িত অন্য কোনো উপাদানকে বিবেচনা করা হয়নি, মেশিনটির উৎপাদন ক্ষমতাকেই বিবেচনা করা হয়েছে যা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার পরিচয় বহন করে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অধ্যাপক আব্দুস সালামের প্রিন্টিং প্রেসের উৎপাদন ক্ষমতা মেশিন বিবেচনার কারণে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত।