টাঙ্গাইল শাড়ি বিতান কোন ধরনের উপযোগ সৃষ্টির সাথে জড়িত— ব্যাখ্যা কর ।
উত্তর: টাঙ্গাইল শাড়ি বিতান স্থানগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত। কোনো পণ্যসামগ্রী একস্থান হতে অন্যস্থানে আনয়ন করলে তার যে নতুন উপযোগ সৃষ্টি হয় তাকে উৎপাদনের স্থানগত উপযোগ বলে। কিছু কিছু পণ্য একস্থানে বেশি উৎপাদিত হয়। আবার অন্যস্থানে উৎপাদন একেবারেই হয় না। এক্ষেত্রে স্থানগত উপযোগের গুরুত্ব সর্বাধিক উদ্দীপকে টাঙ্গাইল শাড়ি বিতান যে ধরনের উপযোগ সৃষ্টির সাথে জড়িত তা হলো স্থানগত উপযোগ। উদ্দীপকে টাঙ্গাইলের বিখ্যাত টাঙ্গাইল কাপড় সারাদেশে ব্যবহৃত হয়। এ কাপড় টাঙ্গাইল অঞ্চলেই বেশি উৎপাদিত হয়। তাই টাঙ্গাইল শাড়ি বিতান এ কাপড় নিজস্ব পরিবহনের মাধ্যমে সারাদেশে সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি পরিবহনের মাধ্যমে বিদেশ থেকে প্রাপ্ত অর্ডার অনুযায়ী বিদেশেও পণ্য সরবরাহ করে। অর্থাৎ, পরিবহনের মাধ্যমে দেশে ও বিদেশে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ন নতুন উপযোগ সৃষ্টি করে চলেছে। সুতরাং টাঙ্গাইল শাড়ি বিতান উৎপাদনের স্থানগত উপযোগের সাথে জড়িত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
টাঙ্গাইল শাড়ি বিতান কোন ধরনের উপযোগ সৃষ্টির সাথে জড়িত— ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর