অভাব মোচনে টাঙ্গাইল শাড়ি বিতান কীভাবে অবদান রাখবে- মূল্যায়ন কর।
উত্তর: অভাব মোচনে টাঙ্গাইল শাড়ি বিতান অসামান্য অবদান রাখবে বলে আমি মনে করি। উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়। ব্যবসায় বা একটি দেশের জন্য এর গুরুত্ব ও অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উদ্দীপকে টাঙ্গাইল শাড়ি বিতান অভাব মোচনে অবদান রাখছে । কারণ টাঙ্গাইল শাড়ি বিতান উৎপাদনের সাথে জড়িত। উৎপাদন মানুষের অভাব মোচনে সহায়তা করে। ক্রমবর্ধনশীল চাহিদা পূরণের অন্যতম পদ্ধতি হলো উৎপাদনে গতিশীলতা আনয়ন। উদ্দীপকে উল্লেখ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে টাঙ্গাইল শাড়ি বিতান প্রতিনিয়তই অধিক পরিমাণে বিখ্যাত টাঙ্গাইল কাপড় উৎপাদনে নিয়োজিত। তাদের উৎপাদিত টাঙ্গাইল কাপড়ের চাহিদা সারাদেশে এমনকি বিদেশেও রয়েছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন বৃদ্ধির আওতায় পরিবহনের মাধ্যমে দেশে এবং বিদেশের মানুষের কাছে বিখ্যাত টাঙ্গাইল কাপড় পৌঁছানোর মাধ্যমে তাদের অভাব পূরণে অবদান রাখছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের অভাব পূরণের পাশাপাশি তাদের ব্যবসায়িক সফলতাও অর্জন করছে। পরিশেষে বলা যায়, উল্লিখিতভাবে টাঙ্গাইল শাড়ি বিতান ঘাটতি অঞ্চলে মানুষের অভাব মোচনে অবদান রেখে চলছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
অভাব মোচনে টাঙ্গাইল শাড়ি বিতান কীভাবে অবদান রাখবে- মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর