মিসেস রাবেয়ার কাজটি প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতায় সহায়তা করবে— উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিচার কর।
উত্তর: মিসেস রাবেয়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কাজটি সম্পাদন করেন সেটি হলো পণ্য ডিজাইন। এর মাধ্যমে' প্রতিযোগিতা মোকাবিলা করা সহজ হয়। উৎপাদিতব্য পণ্যের আকার, ধরন, মান ইত্যাদি পণ্যটি উৎপাদনের পূর্বে ঠিক করাই হলো পণ্য ডিজাইন। পণ্য ডিজাইনের ফলে একদিকে যেমন ক্রেতাদের মাঝে পণ্যের গুরুত্ব বৃদ্ধি পায় অন্যদিকে তেমনি এককপ্রতি উৎপাদন হ্রাস পাওয়ায় ক্রেতারা তুলনামূলক কম দামে পণ্যটি ক্রয় করতে পারে। এর ফলে প্রতিযোগিতা মোকাবিলা করা যায়। উদ্দীপকের মিসেস রাবেয়া একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করেন। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য পণ্য ডিজাইনের ক্ষেত্রে তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার করেন। এছাড়া তিনি উৎপাদন ব্যয়কে বিবেচনা করেন। এতে উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ায় প্রতিষ্ঠানটি সহজেই সফলতা অর্জন করে। মিসেস রাবেয়া নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যের গুণগত মান বৃদ্ধি করেন যা পণ্যটিকে ক্রেতাদের মাঝে আরও জনপ্রিয় করে তোলে। ফলে প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার ক্ষমতা বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, মিসেস রাবেয়া নতুন নতুন ডিজাইনের পণ্য বাজারে পরিবেশন করে প্রতিযোগী প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে। অর্থাৎ পণ্য ডিজাইনের কাজটি প্রতিষ্ঠানটিকে প্ৰতিযোগিতা মোকাবিলায় সহায়তা করবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মিসেস রাবেয়ার কাজটি প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতায় সহায়তা করবে— উদ্…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর