তুমি কী মনে কর মোট জাতীয় উৎপাদন দ্বারা একটি দেশের উৎপাদন পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া যায়?
উত্তর: আমি মনে করি না যে মোট জাতীয় উৎপাদন দ্বারা একটি দেশের উৎপাদন পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া যায়। এজন্য নিট জাতীয় উৎপাদন পরিমাপ করা প্রয়োজন। মোট জাতীয় উৎপাদন যখন হিসাব করা হয় তখন একটা আর্থিক বছরে দেশের সকল মানুষ (দেশের ভেতরে ও বাইরে) যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে তার মূল্যকে হিসাবে নেওয়া হয়। অন্যদিকে নিট জাতীয় উৎপাদন যখন হিসাব করা হয় তখন মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়জনিত ব্যয় বাদ দিয়ে ধরা হয়। উদ্দীপকে 'B [গণিত] নামক দেশটির সরকার উৎপাদন অবস্থা জানার জন্য জনগণের ভোগব্যয়, সকল সরকারি ব্যয় ও বিনিয়োগ ব্যয়। এছাড়া বছরে কী পরিমাণ পণ্য রপ্তানি ও আমদানি করা হয় এ সকল তথ্য হিসাব করা হয়। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন হিসাব করা হয়। এ উৎপাদন থেকে মূলধন জাতীয় সম্পদের অবচয়জনিত ব্যয় বাদ দেওয়া হয় না। কিন্তু বছর শেষে এর মূল্য যে কমছে সেটা হিসাবে বাদ না দিলে দেখা যাবে দেশের মোট জাতীয় উৎপাদনের পরিমাণ বেশি কিন্তু বাস্তবে এর মূল্য যথেষ্ট কম। তাই প্রকৃত অবস্থা নিরূপণের জন্য মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন জাতীয় সম্পদ বা স্থায়ী সম্পদের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো নিট জাতীয় উৎপাদন। পরিশেষে বলা যায়, আমি মনে করি একটি দেশের প্রকৃত উৎপাদন পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য মোট জাতীয় উৎপাদন যথেষ্ট নয়। এজন্য নিট জাতীয় উৎপাদন হিসাব করতে হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কী মনে কর মোট জাতীয় উৎপাদন দ্বারা একটি দেশের উৎপাদন পরিস্থিতি…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর