"B" দেশের সরকার কোন পদ্ধতি অবলম্বন করে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'B [গণিত] দেশের সরকার ব্যয় পদ্ধতি অবলম্বন করে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করে ৷ মোট জাতীয় উৎপাদনকে দুটি পদ্ধতিতে পরিমাপ করা যায়। আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। আয় পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে খাজনা, মজুরি, সুদ ও মুনাফার যোগফল থেকে পরোক্ষ কর বাদ দিতে হয়। অন্যদিকে ব্যয় পদ্ধতিতে ভোগব্যয়, সরকারি ব্যয়, বিনিয়োগ ব্যয় ও নিট রপ্তানি যোগ করে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করা যায়। উদ্দীপকের 'B [গণিত] নামক একটি দেশের সরকার উৎপাদন অবস্থা জানার জন্য মোট জাতীয় উৎপাদন হিসাব করে থাকে। এ লক্ষ্যে জনগণের ভোগব্যয়, সকল সরকারি ব্যয় ও বিনিয়োগ হিসাব করে থাকে । এছাড়া বছরে কী পরিমাণ পণ্য রপ্তানি ও আমদানি করা হয় অর্থাৎ নিট রপ্তানি সম্পর্কিত তথ্যও সংগ্রহ করা হয়। সুতরাং বলা যায়, 'B [গণিত] দেশের সরকার ব্যয় পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"B" দেশের সরকার কোন পদ্ধতি অবলম্বন করে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করে…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর