পণ্য ডিজাইন কীভাবে উৎপাদন ব্যয় হ্রাস করে? বর্ণনা কর।
উত্তর: উৎপাদিত পণ্যের আকার, ধরন, মান ইত্যাদি পণ্যটি উৎপাদনের পূর্বেই ঠিক করা হলো পণ্যের ডিজাইন। পণ্য ডিজাইন উৎপাদন ব্যয় হ্রাস করে। পণ্যের নতুন ডিজাইনের জন্য উৎপাদন পদ্ধতি ও মেশিনপত্র পরিবর্তন করার প্রয়োজন পড়ে। যেকোনো পদ্ধতি ও মেশিনপত্র পরিবর্তন করার অর্থ হলো পূর্বের তুলনায় আধুনিক পদ্ধতি ও মেশিনপত্র ব্যবহার করা। আর এর ফলে একদিকে যেমন উৎপাদন উপকরণের অপচয় হ্রাস হয়, অন্যদিকে তেমনি দ্রুততার সাথে উৎপাদনকার্য সম্পাদন করা সম্ভব হয়। এতে উৎপাদন ব্যয় হ্ৰাস পায় । উদ্দীপকের মিসেস রাবেয়া একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করেন। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য পণ্য ডিজাইনের ক্ষেত্রে তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার করেন। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদনের উপকরণের অপচয় হ্রাস পায় এবং অন্যদিকে দ্রুততার সাথে উৎপাদনের কার্যাবলি সম্পাদন করা সম্ভব হয় । উৎপাদনের অপচয় হ্রাস এবং দ্রুত উৎপাদনের ফলে এককপ্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, যা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য। সুতরাং বলা যায়, পণ্য ডিজাইন কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইন কীভাবে উৎপাদন ব্যয় হ্রাস করে? বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর