উদ্দীপকে কোন ধরনের সেবাখাতের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পর্যটন সেবাখাতের কথা উল্লেখ করা হয়েছে। উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্য বা সেবা উৎপাদিত হয়। উৎপাদনের সেবাখাতটির বিভিন্ন ধরন বিদ্যমান। এদের মধ্যে অন্যতম হলো পর্যটন খাত। উদ্দীপকে উল্লেখ্য উৎপাদনের সেবাখাতের মধ্যে যতগুলো ধরন রয়েছে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পর্যটন খাত। উদ্দীপকের মি. মামুন কক্সবাজারের একজন শিক্ষিত বাসিন্দা। চাকরি না পেয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি একটি আবাসিক হোটেল স্থাপন করেন। কক্সবাজারে দেশের অন্যতম দর্শনীয় স্থান সমুদ্রসৈকত হওয়ায় তার হোটেলে পর্যটকরা অবস্থান করে। এতে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে। এক্ষেত্রে মি. মামুন হোটেল সেবার আওতায় পর্যটকদের অভাব এবং প্রয়োজনসমূহ পূরণ করছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের সেবাখাতের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর