তুমি কী মনে কর মি. মামুনের কাজটি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মি. মামুনের কাজটি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে। বাংলাদেশের অর্থনীতির জন্য এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য পর্যটন খাতের ভূমিকা তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয় ৷ উদ্দীপকের মি. মামুন চাকরি না পেয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি আবাসিক হোটেল স্থাপন করেন যা দেশের অন্যতম দর্শনীয় স্থান কক্সবাজারে অবস্থিত। সারাবিশ্বে পরিচিত কক্সবাজারের সমুদ্রসৈকতে প্রচুর বিদেশি পর্যটক আসে। তাদের সেবা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এছাড়া মি. মামুনের হোটেলের মান উন্নত। এতে বিদেশি পর্যটকরা নিরাপত্তা ও সহযোগিতা পাবে। ফলে তারা মি. মামুনের হোটেলে আসতে আকৃষ্ট হবে এবং বিদেশি পর্যটকদের আগমনও বৃদ্ধি পাবে। যত বেশি সংখ্যক বিদেশি পর্যটক বাংলাদেশে আসবে ততই বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। সুতরাং বলা যায়, বিদেশি পর্যটকদের উন্নতমানের সেবা প্রদানের মাধ্যমে মি. মামুনের কাজটি নিঃসন্দেহে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কী মনে কর মি. মামুনের কাজটি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে? …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর