হীরা ও পান্নার কর্মপরিধি দেশের আর্থসামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন কর।
উত্তর: হীরা ও পান্নার কর্মপরিধি দেশের আর্থসামাজিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। এক্ষেত্রে হীরার কার্যপরিধিতে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা ও পান্নার কার্যপরিধিতে স্তরগত শ্রম গতিশীলতা প্রকাশ পায় ৷ কোনো শ্রমিক একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানা পেরিয়ে অন্য একটি স্বাধীন দেশে কোনো কাজে নিয়োজিত হলে তাকে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা বলে । অন্যদিকে, কোনো শ্রমিক অপেক্ষাকৃত নিম্ন পদ হতে সমজাতীয় অন্য প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত উচ্চ পদে নিয়োজিত হওয়াকে স্তরগত শ্রম গতিশীলতা বলে। উদ্দীপকে হীরা ও পান্না দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পান্না বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী কমিশনার ভূমি পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাঙ্গ ব্যবস্থাপক পদে প্রেরণ করা হয় । অর্থাৎ হীরা ভৌগোলিক সীমানা পেরিয়ে অন্য দেশে চলে যায় । এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা সৃষ্টি হয়। অপরদিকে পদন্নোতি পেয়ে পান্না উপজেলা নির্বাহী অফিসার হন যা স্তরগত গতিশীলতা বলে বিবেচিত হয়েছে। তাদের এই দুইজনের গতিশীলতার ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা প্রভাবিত হয়। হীরা তার আয়ের বৃহৎ অংশ জার্মানি থেকে মা-বাবাকে প্রেরণ করে। এতে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে যা দেশের অর্থনীতিকে মজবুত করে। অন্যদিকে, বিসিএস ক্যাডার হিসেবে পান্না দেশের অভ্যন্তরে আইনের ব্যবহার করে সামাজিক অবস্থায় অবদান রাখে। পরিশেষে বলা যায়, হীরা ও পান্নার পদন্নোতি ও গতিশীলতার ফলে যে কর্মপরিধি সৃষ্টি হয়েছে তা দেশের আর্থসামাজিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
হীরা ও পান্নার কর্মপরিধি দেশের আর্থসামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভা…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর