“ব্যবসায়ের সঠিক অবস্থান উৎপাদন ব্যয় হ্রাস করতে পারে।”- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: “ব্যবসায়ের সঠিক অবস্থান উৎপাদন ব্যয় হ্রাস করতে পারে - উক্তিটি যথার্থ। ব্যবসায়ের অবস্থান ব্যবসায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায়িক সফলতা ব্যবসায়ের সঠিক অবস্থানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস করতে পারলেই মুনাফার পরিমাণ বৃদ্ধি পেয়ে ব্যবসায়ে সফলতা লাভ করা যায়। উদ্দীপকে আলু উৎপাদনে উপযোগী জেলা রাজশাহীর ফাহিম সাহেব অবসরের পর একটি আলু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। এ লক্ষ্যে তিনি রাজশাহীর পদ্মা তীরে একখণ্ড জমি ক্রয় করে স্থাপনা করে ব্যবসায় কার্যক্রম শুরু করেন। এখানে তিনি তার ব্যবসায়ের জন্য সঠিক অবস্থান নির্ধারণ করেন। তিনি তার কারখানাটি অন্য কোথাও স্থাপন করলে পর্যাপ্ত কাঁচামাল তথা আলু কারখানায় আনার জন্য অতিরিক্ত পরিবহন ব্যয় হতো। কিন্তু আলু উৎপাদনে উপযোগী স্থানেই আলু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করায় অতিরিক্ত পরিবহন ব্যয় হয় না। এছাড়া পদ্মার তীরে কারখানাটি স্থাপিত হওয়ায় সহজেই নদীপথে পণ্য সকল অঞ্চলে পৌঁছানো যায়। এর ফলেও পরিবহন খাতের অতিরিক্ত ব্যয় কমে যায়, যা সার্বিক উৎপাদন ব্যয়কে হ্রাস করে। সুতরাং বলা যায়, কোনো ব্যবসায়ের উৎপাদন ব্যয় হ্রাসের জন্য ব্যবসায়ের সঠিক অবস্থানের কোনো বিকল্প নেই। অর্থাৎ, “ব্যবসায়ের সঠিক অবস্থান উৎপাদন ব্যয় হ্রাস করতে পারে”— উক্তিটি যথার্থ হিসেবে বিবেচিত হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“ব্যবসায়ের সঠিক অবস্থান উৎপাদন ব্যয় হ্রাস করতে পারে।”- উক্তিটি মূ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর