মহিমার ব্যবসায়টি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর ।
উত্তর: মহিমার ব্যবসায়টি একটি ক্ষুদ্র শিল্প । উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের ভূমি ও কারখানা দালান বাদে স্থায়ী সম্পত্তির মূল্য ন্যূনপক্ষে ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা অথবা শ্রমিকের সংখ্যা ২৫ থেকে ৯৯ জনের মধ্যে সীমিত হলে তাকে ক্ষুদ্র শিল্প বলে। উদ্দীপকের মহিমা এম. এ পাস করে মানসম্মত চাকরি না পেয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫০ জন শ্রমিক ও ৫ কোটি টাকা স্থায়ী মূলধন নিয়ে নরসিংদীতে হস্তশিল্প প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তিনি একটি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠা করেন যার শ্রমিকসংখ্যা ২৫ থেকে ৯৯ জনের মধ্যে এবং বিনিয়োজিত মূলধন ৫০ লাখ থেকে ১০ কোটি টাকার মধ্যে। সুতরাং শ্রমিকসংখ্যা ও মূলধন বিবেচনায় ব্যবসায়টি ক্ষুদ্র শিল্প।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মহিমার ব্যবসায়টি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর